1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

বিএনপির সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেয়র পদ প্রার্থী আহসানুল হক মাসুদ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত
92

বিএনপির সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেয়র পদ প্রার্থী আহসানুল হক মাসুদ দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।

১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়। বিএনপির গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।

বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আবারও গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই।

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park