সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক আটককৃত ১৫ জন মাদকসেবীদের সামারি ট্রায়াল এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা।
…………………………………………………………………
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে ২৯ আগস্ট ২০২৬ খ্রি. সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মোট ১৫ (পনেরো) জন মাদকসেবীদের আটক করা হয়। আটককৃত মাদকসেবীদের ৩০ আগস্ট ২০২৬ খ্রি. বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৩ জন মাদকসেবীকে ০৭ দিনের সশ্রম কারাদন্ড, বাকি ১২ জন মাদকসেবীদের ৩০ দিনের কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ
১। সজল (২৮), পিতা- মৃত মুজিবর, মাতা- রাজিয়া বেগম, সাং- পাঠানটুলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। রিফাত (২৮), পিতা- রমজান আলী, মাতা- আফরোজা বেগম, সাং- পাঠানটুলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। রবিন (২৪), পিতা- সেলিম, সাং- কৃষ্ণপুরা, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ আবুল হোসেন (৪০), পিতা- মৃত আসন আলী, সাং- ষোলপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ রাজু (২০), পিতা- আব্দুল রাজ্জাক, মাতা- সাফিয়া বেগম, সাং- গোপালপুর, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর; বর্তমান ঠিকানা- নয়াবাড়ী, কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৬। মোক্তার হোসেন (৩৬), পিতা- আব্দুল মোতালেব, সাং- দরপত, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৭। আক্তার হোসেন (২৬), পিতা- আব্দুল মোতালেব, সাং- দরপত, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৮। মোঃ আজিজুল হক (৪২), পিতা- সামছুদ্দিন হক, মাতা- আম্বিয়া খাতুন, সাং- জয়রামপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৯। মোঃ আলী আকবর (৪২), পিতা- ওহাব আলী, মাতা- রমিজা বেগম, সাং- ভাটিবন্দর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১০। মোঃ কাওসার (৩৬), পিতা- মৃত মোতালিব মিয়া, মাতা- মিনারা বেগম, সাং- ভাটিবন্দর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১১। আল আমিন (৪২), পিতা- মৃত আনসার আলী, মাতা- আমিরুন, সাং- জিয়া নগর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১২। মোঃ বাছেদ (৪৮), পিতা- মৃত ছাত্তার, সাং- বাড়ীচিনিশ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১৩। আবুল কালাম (৪২), পিতা- আক্রম আলী, সাং- নাকাটিভাঙ্গা, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১৪। তৌফিকুল ইসলাম শাওন (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- কামারগাঁও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১৫। মোঃ সোহাগ (২৫), পিতা- মৃত মোস্তফা, সাং- রামনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।