গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়া*বাসহ দুইজন আটক .. গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়া*বা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকতরা হলো রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০) এবং বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫)। তারা উভয়েই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই (নিঃ) মো. রোজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদ*ক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
44
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়া*বাসহ দুইজন আটক
..
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়া*বা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকতরা হলো রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০) এবং বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫)। তারা উভয়েই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই (নিঃ) মো. রোজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদ*ক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।