1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ জন গ্রেফতার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত
37

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ জন গ্রেফতার।
——————————————————————–

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ জন ভুয়া ভিজিএফআই সদস্যদের গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় ভুক্তভোগী আলাউদ্দিন (৩৮), পিতা-কালু মিয়া, মাতা- আয়েশা বেগম, সাং- মদিনাবাগ ২ নম্বর রোড (কদমতলী থানা সংলগ্ন), থানা- কদমতলী, জেলা- ঢাকা সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে একটি পুরাতন পাজেরো গাড়িযোগে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও লাঠি প্রদর্শন করে তাকে সিএনজি থেকে নামতে বলে। একপর্যায়ে অভিযুক্তরা সিএনজির সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে এবং জোরপূর্বক আলাউদ্দিনকে পাজেরো গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে ঘোরানোর একপর্যায়ে মৃত্যুর ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি এবং মারধর করে।

ঘটনার পর ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান পরিচালনা করে ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘরস্থ জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় উক্ত পাজেরো গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা ১। মাহাবুব আলম রায়হান (৩৬) , পিতা: নুর ইসলাম, মাতা: রেহেনা পারভীন সামসুন নাহার স্থায়ী ঠিকানা: (i) মালতীনগড়, থানা ও জেলা-বগুড়া; (ii) ছাতনী, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া; (iii) মালসন, থানা-আদমদিঘী, জেলা- বগুড়া; (iv) নওজোড়, পোস্ট- তিলকপুর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট। বর্তমান ঠিকানা: সাহেবপাড়া, বিসমিল্লাহ টাওয়ার (লিফট-৭), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। সাদ্দাম কাজী (৩৫) , পিতা: মৃত দুলাল কাজী, মাতা: রওশন কাজী ঠিকানা: সানারপাড় (রহিম মার্কেট, কাজী ম্যানশন), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। নাসির (৩৬) , পিতা: আব্দুস সালাম, মাতা: নার্গিস বেগম, স্থায়ী ঠিকানা: বুড়ীপাড়া, পঞ্চসার, থানা ও জেলা-মুন্সিগঞ্জ। বর্তমান ঠিকানা: ভূইগড় পূর্বপাড়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয় এবং গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ভুক্তভোগী আলাউদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় আসামিদের একজন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের হেফাজত ও গাড়ি তল্লাশি করে ২টি ওয়াকিটকি , ১টি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড , ১টি vivo মোবাইল ফোন , ১টি পাজেরো জিপ গাড়ি , ১টি লাঠি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা নং-১৪, তারিখ ০৪/০৯/২০২৬ খ্রি.,ধারা- ১৭০/১৭১/৩৬৫/৩৮৫/৪২৭,পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park