পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে ই/য়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশের সময় :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
২২
বার পঠিত
পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে ই/য়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে অভিযান চালিয়ে ই/য়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ই/য়াবা ট্যাবলেট ও ই/য়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় দুই মা/দক কারবারিকে ই/য়াবাসহ আটক করা হয়। আটকরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাউদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক অভিযুক্ত মা/দক কারবারি জহির উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, চলমান মা/দকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধনিয়াকাটা বটতল বাজারে একসঙ্গে তিনটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ই/য়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “পেকুয়া থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
31
কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে অভিযান চালিয়ে ই/য়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ই/য়াবা ট্যাবলেট ও ই/য়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় দুই মা/দক কারবারিকে ই/য়াবাসহ আটক করা হয়। আটকরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাউদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক অভিযুক্ত মা/দক কারবারি জহির উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, চলমান মা/দকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধনিয়াকাটা বটতল বাজারে একসঙ্গে তিনটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ই/য়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “পেকুয়া থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”