সোমবার চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাহাব উদ্দিন (৪৮), মো. মাহবুবুর রহমান সুজন (৩৮) ও মো. ফয়সাল (৩৫)। তারা সবাই বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির একটি দল সোমবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর সুতার বাড়ির রাস্তার আর আমিন ভিলা নামের ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত







