অনলাইন জুয়ার বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযানে ০১ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
৪০
বার পঠিত
অনলাইন জুয়ার বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযানে ০১ জন আসামী গ্রেফতার
অনলাইন জুয়ার বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযানে ০১ জন আসামী গ্রেফতার গত ১৩/০৯/২০২৬ ইং তারিখ ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা সার্বিক তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলার বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য মোঃ নোমান(৩৪)-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মামলা নং-৫০, তারিখ-১৪/০৯/২০২৬ ইং, ধারা-জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর ১৬/১৭/২৪/২৫/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ⚠️ অনলাইন জুয়া—বিনোদন নয়, সর্বনাশের ফাঁদ! অনলাইন জুয়ার মাধ্যমে অল্প সময়ে বেশি টাকা উপার্জনের প্রলোভনে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন। জুয়ার নেশা ধীরে ধীরে মানুষকে অর্থনৈতিক ক্ষতি, ঋণগ্রস্ততা, পারিবারিক অশান্তি, মানসিক চাপ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে। 📢 সচেতন হোন, অনলাইন জুয়া থেকে দূরে থাকুন। ❌ অনলাইন জুয়ার কোনো অ্যাপ/ওয়েবসাইটে যুক্ত হবেন না। ❌ জুয়ার প্রচারণা, লিংক শেয়ার বা অন্যকে জুয়ায় উৎসাহিত করবেন না। ❌ জুয়ার মাধ্যমে সহজে টাকা আয়ের প্রলোভনে পড়বেন না। ❌ নিজের মোবাইল ব্যাংকিং/ব্যাংক হিসাব জুয়ার লেনদেনে ব্যবহার করতে দেবেন না। ✅ আপনার সন্তান, পরিবার ও বন্ধুদের অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করুন। অনলাইন জুয়া বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে ভোলা জেলা পুলিশকে অবহিত করুন।
46
অনলাইন জুয়ার বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযানে ০১ জন আসামী গ্রেফতার
গত ১৩/০৯/২০২৬ ইং তারিখ ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা সার্বিক তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলার বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য মোঃ নোমান(৩৪)-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মামলা নং-৫০, তারিখ-১৪/০৯/২০২৬ ইং, ধারা-জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর ১৬/১৭/২৪/২৫/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
⚠️ অনলাইন জুয়া—বিনোদন নয়, সর্বনাশের ফাঁদ!
অনলাইন জুয়ার মাধ্যমে অল্প সময়ে বেশি টাকা উপার্জনের প্রলোভনে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন। জুয়ার নেশা ধীরে ধীরে মানুষকে অর্থনৈতিক ক্ষতি, ঋণগ্রস্ততা, পারিবারিক অশান্তি, মানসিক চাপ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে।
📢 সচেতন হোন, অনলাইন জুয়া থেকে দূরে থাকুন।
❌ অনলাইন জুয়ার কোনো অ্যাপ/ওয়েবসাইটে যুক্ত হবেন না।
❌ জুয়ার প্রচারণা, লিংক শেয়ার বা অন্যকে জুয়ায় উৎসাহিত করবেন না।
❌ জুয়ার মাধ্যমে সহজে টাকা আয়ের প্রলোভনে পড়বেন না।
❌ নিজের মোবাইল ব্যাংকিং/ব্যাংক হিসাব জুয়ার লেনদেনে ব্যবহার করতে দেবেন না।
✅ আপনার সন্তান, পরিবার ও বন্ধুদের অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করুন।
অনলাইন জুয়া বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে ভোলা জেলা পুলিশকে অবহিত করুন।