পুলিশ সুপারের নির্দেশে ডিবির বদলগাছি এবং সাপাহারে মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৩৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ১৩/০৯/২৬ দুইটা টীম বদল গাছি ও সাপাহার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বদলগাছি থানা এলাকায় অবস্থান কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বদলগাছি থানাধীন চাকরাইল গ্রামে ঠাঠারি পাড়া মোড়ের আশেপাশে একজন ব্যাক্তি মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম বেলা ৪ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে একজন ব্যাক্তির চাল চলন সন্দেহজনক হয়। পরে উক্ত ব্যাক্তি কে উপস্থিত লোকজনের সামনে হেফাজতে নিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করা হয়। ধৃত ব্যাক্তি তার নাম মকুল হোসেন (৪১) পিতা শারফুজ্জামান @ মিন্টু গ্রাম চাকরাইল থানা বদল গাছি জেলা নওগাঁ বলে জানায়। ধৃত ব্যাক্তির দেহ তল্লাশী কালে তার হেফাযত হতে পলিথিনে আগুন দিয়ে মোড়ানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
মাদক বিরোধী অপর অভিযান পরিচালনা করা সাপাহার থানা এলাকায়। সাপাহার থানা এলাকায় অভিযানকারী টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাপাহার থানাধীন হাপানিয়া শিয়ারমারি গ্রামের মানারুল হুদা মাদ্রাসার আশে পাশে একজন ব্যাক্তি মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম মানারুল হুদা ইসলামি কম্পলেক্সের দক্ষিন পাশে পায়ে হাটা কাচা রাস্তার উপর পৌছালে একজন ব্যাক্তি ডিবি পুলিশ চোখ ফাকি দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে।
তাকে আটক করে লোকজনের সামনে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি আনোয়ার হোসেন (৩০) পিতা হযরত আলী গ্রাম হাপানিয়া শিয়ালমারি থানা সাপাহার জেলা নওগাঁ এর হেফাজত হতে লাল রঙের শপিং ব্যাগের ভেতর ৩৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতি পাতায় ১০ টি করে ৩৫×১০ মোট ৩৫০ পিচ ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে