1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নারীসহ আটক করা হয়েছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত
54

রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নারীসহ আটক করা হয়েছে। নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপী ডাকাডাকির পরও দরজা না খোলায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হন। ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকেও ডাকা হয়।

পরে পুলিশ কর্মকর্তা মাহবুব আলম ও ওই নারীকে নগরীর চন্দ্রিমা থানায় নেওয়া হয়।

জানা গেছে, মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি ছিলেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে মাহবুব আলম নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

সেখানে মাহবুবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। তবে প্রশিক্ষণকেন্দ্র থেকে কোনো ছুটি বা অনুমতি না নিয়েই তিনি রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছেন কেন্দ্রটির কমান্ড্যান্ট।

নারীসহ ধরা পড়া মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। তবে বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব আলম ও ওই নারীর অবস্থান করছিলেন। ওই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তবে মাহবুব দাবি করেন, ওই নারী তার স্ত্রী। এ দাবির পক্ষে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে ফ্ল্যাটের দরজার বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। মাহবুবের দাবি, আন্নিকে চারদিন আগে তিনি তালাক দিয়েছেন।

নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার মাহবুব তার কথিত পালিত মেয়ের ভাড়া নেওয়া ফ্ল্যাটে গেছেন। সেখানে ওই নারীও রয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকাল ৭টায় তিনি ওই ফ্ল্যাটে যান। দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

পরে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ভেতরে মাহবুব রয়েছেন জানতে পেরে পুলিশ দরজা ভাঙেনি বলে দাবি করেন আন্নি। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে দেন।

চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও ওই নারীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসবেন। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park