রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীর পর এবার মগবাজার, বাবুবাজার, বঙ্গবাজার, সাইন্সল্যাব, গুলিস্তান ও বিটিভি ভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীর কাফরুল, কলেজগেট ও চিটাগং হাইওয়ে রোডে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে