লাকসাম মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
প্রকাশের সময় :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
২৩
বার পঠিত
লাকসাম মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। জানা যায়, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ও ছাত্রলীগ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সংগঠক আব্দুল্লাহ্ আল নোমান তার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে ওসি মাকসুদ আহাম্মদের পরিচয় উল্লেখ করে লেখেন, "অনতিবিলম্বে নিরীহ কর্মীদের হয়রানি বন্ধ করুন, না হয় আপনার থানার সামনে মিছিল করে আপনার চাকরি নিয়া টান দেওয়া হবে।" এছাড়া আব্দুল্লাহ্ আল নোমান খিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানা গেছে। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৭ জুলাইও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল নোমান ওসি মাকসুদ আহাম্মদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। #মনোহরগঞ্জ #লাকসাম #ছাত্রলীগ #আওয়ামীলীগ #যুবলীগ #পুলিশ
30
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ও ছাত্রলীগ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সংগঠক আব্দুল্লাহ্ আল নোমান তার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে ওসি মাকসুদ আহাম্মদের পরিচয় উল্লেখ করে লেখেন, “অনতিবিলম্বে নিরীহ কর্মীদের হয়রানি বন্ধ করুন, না হয় আপনার থানার সামনে মিছিল করে আপনার চাকরি নিয়া টান দেওয়া হবে।”
এছাড়া আব্দুল্লাহ্ আল নোমান খিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানা গেছে।
ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৭ জুলাইও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল নোমান ওসি মাকসুদ আহাম্মদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।