নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযানে আটক ১৭১ জন।
প্রকাশের সময় :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৫
বার পঠিত
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযানে আটক ১৭১ জন।
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযানে আটক ১৭১ জন। নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় ২৫টি কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে মোট ১৭১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর ১১ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় ও নিয়মিত মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানাভিত্তিক কার্যক্রম: 🔹 সুধারাম মডেল থানা: ২৯ জন 🔹 হাতিয়া থানা: ২৯ জন 🔹 কোম্পানীগঞ্জ থানা: ১০ জন ৩৪ ধারায় ০৪ জন এবং নিয়মিত মামলায় ০১ জনের বিরুদ্ধে ব্যবস্থা 🔹 বেগমগঞ্জ মডেল থানা: ২০ জন 🔹 সেনবাগ থানা: ২১ জন 🔹 চাটখিল থানা: ০৮ জন 🔹 চরজব্বর থানা: ১০ জন 🔹 সোনাইমুড়ী থানা: ২২ জন, ৩৪ ধারায় ০৩ জন এবং নিয়মিত মামলায় ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা 🔹 কবিরহাট থানা: ১১ জন নোয়াখালী জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। কিশোর গ্যাংমুক্ত নোয়াখালী গড়তে অভিভাবক, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই হোক আমাদের...
30
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযানে আটক ১৭১ জন।
নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় ২৫টি কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে মোট ১৭১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর ১১ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় ও নিয়মিত মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থানাভিত্তিক কার্যক্রম:
🔹 সুধারাম মডেল থানা: ২৯ জন
🔹 হাতিয়া থানা: ২৯ জন
🔹 কোম্পানীগঞ্জ থানা: ১০ জন ৩৪ ধারায় ০৪ জন এবং নিয়মিত
মামলায় ০১ জনের বিরুদ্ধে ব্যবস্থা
🔹 বেগমগঞ্জ মডেল থানা: ২০ জন
🔹 সেনবাগ থানা: ২১ জন
🔹 চাটখিল থানা: ০৮ জন
🔹 চরজব্বর থানা: ১০ জন
🔹 সোনাইমুড়ী থানা: ২২ জন, ৩৪ ধারায় ০৩ জন এবং নিয়মিত
মামলায় ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা
🔹 কবিরহাট থানা: ১১ জন
নোয়াখালী জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
কিশোর গ্যাংমুক্ত নোয়াখালী গড়তে অভিভাবক, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই হোক আমাদের শক্তি।