“ঢাকা জেলা কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার”
প্রকাশের সময় :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
১৪
বার পঠিত
“ঢাকা জেলা কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার”
“ঢাকা জেলা কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার” অদ্য ০৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় কদমতলী বাস টার্মিনালসহ কেরানীগঞ্জ দক্ষিণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় যান চলাচলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনসাধারণ, পথচারী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যানজটের কারণ, জনদুর্ভোগ এবং তা নিরসনে গৃহীত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাঁদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন। এ সময় স্থানীয় জনসাধারণ ঢাকা জেলা পুলিশের উদ্যোগে যানজট নিরসনে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ এবং অবৈধ হকার উচ্ছেদ কার্যক্রমের ফলে পথচারীদের চলাচল সহজ হয়েছে এবং যানবাহন চলাচলেও শৃঙ্খলা ফিরে এসেছে। এজন্য তাঁরা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে গৃহীত কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি একটি যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ), জনাব সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ ঢাকা জেলা পুলিশের...
18
“ঢাকা জেলা কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার”
অদ্য ০৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় কদমতলী বাস টার্মিনালসহ কেরানীগঞ্জ দক্ষিণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় যান চলাচলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনসাধারণ, পথচারী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যানজটের কারণ, জনদুর্ভোগ এবং তা নিরসনে গৃহীত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাঁদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এ সময় স্থানীয় জনসাধারণ ঢাকা জেলা পুলিশের উদ্যোগে যানজট নিরসনে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ এবং অবৈধ হকার উচ্ছেদ কার্যক্রমের ফলে পথচারীদের চলাচল সহজ হয়েছে এবং যানবাহন চলাচলেও শৃঙ্খলা ফিরে এসেছে। এজন্য তাঁরা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে গৃহীত কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি একটি যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ), জনাব সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।