চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন গত মঙ্গলবার দুপুরে চাটখিল অডিটেরিয়ামে চাটখিলে এসএসসি,দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া। সহকারি কমিশনার ভূমি নিশাত ফারাবিসভায় বক্তব্য রাখেন,চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ,শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোহাম্মদ আলী,চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ,পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ,মল্লিকা দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন বলেন পড়ালেখার পাশাপাশি প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রী নিজেকে আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে দেশ ও রাষ্ট্র বিনির্মানে প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সভা শেষে ৭৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন এমপি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন