চাটখিলে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার..... চাটখিল প্রতিনিধি (নোয়াখালী) নোয়াখালীর চাটখিলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মলংচর হাজী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জাবেদ আলম ওই এলাকার আঃ ওহিদের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মলংচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আঃ ওহিদের বসতঘরের সামনে বাড়িতে প্রবেশের রাস্তার ওপর জাবেদ আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সুতে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
চাটখিল প্রতিনিধি (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গত সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মলংচর হাজী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার জাবেদ আলম ওই এলাকার আঃ ওহিদের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মলংচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আঃ ওহিদের বসতঘরের সামনে বাড়িতে প্রবেশের রাস্তার ওপর জাবেদ আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সুতে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।