1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত
33

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মোহাম্মদ তোফাইল টেকনাফ

মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দুই মায়ানমারের নাগরিক ও এক বাংলাদেশি মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা মায়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং
মায়ানমারে ফিরে যাওয়ার সময় বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ঔষধ পাচারের পরিকল্পনা ছিল তাদের।

আটক দুই মায়ানমারের নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরে ওই বসতবাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, বিভিন্ন ধরনের ঔষধ এবং আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park