পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন…
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
৩৮
বার পঠিত
পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন…
পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন... অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনের শুরুতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন শাখার কার্যক্রম, সংরক্ষিত রেজিস্টার ও নথিপত্র নিবিড়ভাবে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি থানার অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ ও মালামালের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ যাচাই করেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
53
পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন…
অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনের শুরুতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন শাখার কার্যক্রম, সংরক্ষিত রেজিস্টার ও নথিপত্র নিবিড়ভাবে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি থানার অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ ও মালামালের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ যাচাই করেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।