1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে ই/য়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত
29

কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে অভিযান চালিয়ে ই/য়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ই/য়াবা ট্যাবলেট ও ই/য়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় দুই মা/দক কারবারিকে ই/য়াবাসহ আটক করা হয়। ‎ ‎আটকরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাউদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)। ‎এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক অভিযুক্ত মা/দক কারবারি জহির উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ‎ ‎পুলিশ জানায়, চলমান মা/দকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধনিয়াকাটা বটতল বাজারে একসঙ্গে তিনটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ই/য়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “পেকুয়া থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park