1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা সহ ৫ জনকে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত
24

যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ দেবনাথ (৬৪), ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন ফকির (৫৫)। এছাড়াও মাদকবিরোধী অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেন (২৬) এবং একই উপজেলার হাজরাকাটি গ্রামের মাদক সেবনকারী দিপু (২৮)।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাগরদাঁড়ি গ্রামের মৃত শিবপদ দেবনাথ এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউপি সদস্য সুভাষ দেবনাথ (৬৪) এবং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে গ্রেফতার করে। উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ভাদুড়িয়া মোড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-১৪।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ
উপ-পুলিশ পরিদর্শক দেব কুমার দাস, সহকারী উপ-পুলিশ পরিদর্শক নারোদ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে ৭০ পিচ ইয়াবা-সহ ইব্রাহিম হোসেন (২৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। সে পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আবু কাসেম গাজীর ছেলে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৪। এছাড়াও আরেক অভিযানে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের মফিজ দফাদারের ছেলে দিপু (২৮) কে গ্রেফতার করে সামারি ট্রায়াল (Summary Trial) আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ দেবনাথ এবং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ এবং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৭০পিচ ইয়াবাসহ ইব্রাহিম হোসেন নামে এক মাদককারবারি এবং দিপু নামে আরেক মাদক সেবনকারী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ছিনতাই, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park