রামগঞ্জ থানা কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৬ রামগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের মাননীয় সাংসদ ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব শাহাদাত হোসেন সেলিম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানসহ অন্যান্যরা।সার্বিক সহযোগিতায় রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে।