1. admin@dainikjanitarbkkhobor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২২০ ( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা সহ ১জন গ্রেফতার। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪,০০০(চার হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একজন মহিলা মাদক বিক্রেতা আটক। নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বরলা পুলের গোড়া ওমর ফ্যামিলি স্টোর নামীয় দোকানের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে এক জন আটক| নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) পুরিয়া গাঁজা সহ ০২ জন আসামি গ্রেফতার। বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক. পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ০১ জন আসামি গ্রেফতার। চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর।

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটক নারীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ, জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত
42

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটক
নারীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ, জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, ওই নারী ও তার স্বামীসহ একটি চক্র রায়পুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান পরিবর্তন করে কথিত ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলতেন। পরে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করে অন্য এলাকায় বাসা ভাড়া নিতেন বলে অভিযোগ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও কয়েকবার আটক হলেও ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায় তখন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে ফ্রিজ কেনাবেচা ও মেরামতের সঙ্গে জড়িত এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাদিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে আটক করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

এই জাতীয় আরও খবর
© All rights reserved © ২০২৬ দৈনিক জনতারBKখবর
Theme Customized By Shakil IT Park