বিএনপির মনোনয়ন পেলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন ওমর ফারুক।
প্রকাশের সময় :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
২২
বার পঠিত
বিএনপির মনোনয়ন পেলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন ওমর ফারুক।
বিএনপির মনোনয়ন পেলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত একটি আদর্শ ও মডেল ইউনিয়নে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মোঃ ওমর ফারুক। তিনি বলেন, ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান। নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে সমানভাবে মূল্যায়ন করে শান্তি ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। মমিনপুর তরিক উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ নুর হোসেন মাস্টারের বড় ছেলে ওমর ফারুক ঢাকার ফকিরাপুলের ব্যবসায়ী এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি। তিনি আরও বলেন, “দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সাহাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করব। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।
26
বিএনপির মনোনয়ন পেলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার
(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত একটি আদর্শ ও মডেল ইউনিয়নে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মোঃ ওমর ফারুক।
তিনি বলেন, ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান। নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে সমানভাবে মূল্যায়ন করে শান্তি ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
মমিনপুর তরিক উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ নুর হোসেন মাস্টারের বড় ছেলে ওমর ফারুক ঢাকার ফকিরাপুলের ব্যবসায়ী এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি।
তিনি আরও বলেন, “দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সাহাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করব। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।