সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের সময় :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
১৭
বার পঠিত
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার♠ ........................................................ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২:৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সোনারগাঁও যাদুঘরের ০১ নং গেট হতে টিপরদীগামী টিপরদী সাকিনস্থ সাততলা ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ১। আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা- মৃত সোরহাব মল্লিক, মাতা- সালেহা বেগম, সাং- শিংপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা- আগারগাঁও তালতলা, মা গার্ডেন, থানা- কাফরুল, ডিএমপি, ঢাকা; ২। অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), পিতা- বাবুল হোসেন, মাতা- কুলসুম আক্তার, সাং- মালিহা রাজাপুর, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট এবং ৩। মনির হাওলাদার (৩৫), পিতা- বারেক হাওলাদার, মাতা- লাইলী বেগম, সাং- উত্তর চৈতা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- কামরাঙ্গীরচর (আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া), থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি কালো প্লাস্টিকের পলিথিনের ব্যাগের ভিতরে রক্ষিত ৩৫ (পঁয়ত্রিশ) বোতল মাদকদ্রব্য ESkuf (স্কাফ) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ...
22
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার♠
………………………………………………..
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২:৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সোনারগাঁও যাদুঘরের ০১ নং গেট হতে টিপরদীগামী টিপরদী সাকিনস্থ সাততলা ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ১। আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা- মৃত সোরহাব মল্লিক, মাতা- সালেহা বেগম, সাং- শিংপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা- আগারগাঁও তালতলা, মা গার্ডেন, থানা- কাফরুল, ডিএমপি, ঢাকা; ২। অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), পিতা- বাবুল হোসেন, মাতা- কুলসুম আক্তার, সাং- মালিহা রাজাপুর, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট এবং ৩। মনির হাওলাদার (৩৫), পিতা- বারেক হাওলাদার, মাতা- লাইলী বেগম, সাং- উত্তর চৈতা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- কামরাঙ্গীরচর (আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া), থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি কালো প্লাস্টিকের পলিথিনের ব্যাগের ভিতরে রক্ষিত ৩৫ (পঁয়ত্রিশ) বোতল মাদকদ্রব্য ESkuf (স্কাফ) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।